ঢাকা রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাই হ্রদে ভাসছিল এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে গিয়াস উদ্দীন (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের রিজার্ভবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গিয়াস একই শহরের ধরমপাশা এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন। তার গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রিজার্ভবাজার এলাকায় কাপ্তাই হ্রদে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....