ময়মনসিংহ জেলার ত্রিশালে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বৈলর নামক স্থানে (উকিলবাড়ি মোড়) এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- জাতীয় প্রেসক্লাব সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও বিশিষ্ট কবি রওশন ঝুনু (২২), সামি (৫), আ. মতিন (৩৫), পারভীন (৩৪), সোয়াদ (২৩), মো. শরীফ (২৫), রাসেল (২৬), রনি (২৫), শাহীন (৩০) ও অজ্ঞাত আরও তিনজন।
তারা ময়মনসিংহ, নেত্রকোনা ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা। এর মধ্যে সাংবাদিক রওশন ঝুনু ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করতে পারলেও চাকলসহ হেলপার পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
