ঢাকা সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জজ মিয়াকে ক্ষতিপূরণ দিতে রিট

আইএম নিউজ
সেপ্টেম্বর ১২, ২০২২ ৬:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

আইএম নিউজ ডেস্ক :: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মিথ্যা স্বীকারোক্তি নিয়ে ফাঁসানো জজ মিয়াকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট করা হয়েছে।

এছাড়া এ ঘটনায় মামলা হওয়ার পরে কারাগারে থাকায় তার আর্থিক ও সামাজিক কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণে তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

সংবাদটি শেয়ার করুন....