ঢাকা মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

এনটিভিতে ‘প্রেম করা নিষেধ’

আইএম নিউজ
সেপ্টেম্বর ১৩, ২০২২ ২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদন :: এনটিভিতে আজ রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘প্রেম করা নিষেধ’। নাটকটি প্রতি সপ্তাহের রবি, সোম, মঙ্গল ও বুধবার প্রচার হচ্ছে। নির্জন মোমিন ও মাহমুদুল হাসানের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন সহিদ-উন-নবী।

এতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, সাজু খাদেম, ফারুক আহমেদ, সালহা খানম নাদিয়া, মৌসুমী হামিদ, জাহের আলভী, কচি খন্দকার, মুনিরা আক্তার মিঠু, সেমন্তী সৌমি, নূরে আলম নয়ন, শহীদুল্লাহ সবুজ, হিমে হাফিজ, নওরীন, দিশা, নাবিলা, রেশমি জামান প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে বাড়িটার সামনে একটা সাইনবোর্ডে স্পষ্ট করে লেখা- ‘এখানে ফ্যামিলি ভাড়া দেওয়া হয় না। শুধু ব্যাচেলররা যোগাযোগ করুন’। মইন সাহেব নিজেও একজন ব্যাচেলর। যুবককালে মারাত্মক একটা ছ্যাঁকা খেয়ে আর তার বিয়ে করা হয়ে ওঠেনি। শুধু তাই নয়, বিবাহিত মানুষের ওপরও তার কেমন একটা বিদ্বেষ জন্মে গেছে। তার যত দরদ ব্যাচেলরদের প্রতি।

মইন সাহেবের দোতলা এই বাড়ির নিচতলায় তিনি নিজেই থাকেন। ওপরের তলার পাশাপাশি দুই ইউনিট ভাড়া দেন। বর্তমানে সেই দুই ইউনিটের একটি ভাড়া আছে চারটি ব্যাচেলর ছেলে। আরেকটি ইউনিটে ভাড়া আছে দুটি ব্যাচেলর মেয়ে। মইন সাহেব তার বাড়ি দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার রেখেছেন। সেও ব্যাচেলর। আর রান্নাবান্নার জন্য যেই ছুটা বুয়াটা আসে, সেও ব্যাচেলর। এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প।

সংবাদটি শেয়ার করুন....