ঢাকা বুধবার , ৪ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কাল দুদকে যাবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গ্রামীণ টেলিকমের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আগামীকাল (৫ অক্টোবর) বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য আগামীকাল বেলা সাড়ে ১২টায় ড. ইউনূসকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

ড. ইউনূস আগামীকাল যথাসময়ে দুদকে হাজির হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানসহ একাধিক কর্মকর্তা ইউনূসকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে।

গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে গত ৩০ মে দুদক মামলা করে। ওই মামলার অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৭ সেপ্টেম্বর গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জন আসামিকে তলব করে দুদক।

মামলার ১৩ জন আসামির মধ্যে বুধবার (৪ অক্টোবর) ৩ জনকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা হলেন গ্রামীণ টেলিকমের পরিচালক নাজনীন সুলতানা, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী। দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের বেলা পৌনে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন।

এছাড়া গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ ও মো. শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দুদক।

সংবাদটি শেয়ার করুন....