ঢাকা সোমবার , ২৭ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

এ্যানিসহ বিএনপির ২৮ নেতাকর্মীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

পাঁচ বছর আগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলটির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল

অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপি নেতা শাহ আলম, হারুন উর রশীদ, হাবিবুর প্রমুখ।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এদিন কারাগারে থাকা বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করেন পুলিশ। জামিনে থাকা আসামিরাও আদালতে উপস্থিত ছিলে

জানা যায়, ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে পল্টন থানাধীন এলাকায় বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন....