ঢাকা বুধবার , ১৯ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে হাতির পায়ে পিষ্ট হয়ে বিজিবি সদস্য নিহত

আইএম নিউজ
অক্টোবর ১৯, ২০২২ ৪:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম নায়েব সুবেদার আব্দুল মান্নান।

মঙ্গলবার রাতে সীমান্তের ভাল্লুকখাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্য ভাল্লুকখাইয়া বর্ডার অবজারভেশন পোন্টে (বিওপি) কর্তব্যরত ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি এলাকায় সীমান্ত পথে মিয়ানমার থেকে চোরাইপথে গরু আনছে খবর পেয়ে বিজিবির একটি টহল দল অভিযানে যান। এ সময় ভাল্লুকখাইয়া এলাকার সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থানে পৌঁছলে বন্যহাতির একটি দল বিজিবির টহল দলের সামনে এসে পড়ে।

তাড়াহুড়ো করে বিজিবির সদস্যরা হাতির দলকে দেখে পালিয়ে যাওয়ার সময় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে ওই বিজিবি সদস্যের মৃত্যু হয়। পরে বুধবার ভোরে ঘটনাস্থল থেকে নায়ক সুবেদারের লাশটি উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে নাইক্ষ্যংছড়ি থানার ওসি টানটু সাহা বলেন, বন্যহাতির আক্রমণে বিজিবির এক সদস্যের মৃত্যুর খবর পেয়েছি। লাশটি বিজিবির ক্যাম্পে রয়েছে। স্থানীয়দের কাছ থেকেই খবর শুনেছি। তবে বিজিবি থেকে এখনো কোনো সংবাদ পাইনি।

সংবাদটি শেয়ার করুন....