ঢাকা বুধবার , ৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দেশে আজকের স্বর্ণ ও রুপার বাজারদর

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সর্বশেষ সমন্বয়ের পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বুধবার (৬ আগস্ট) সবশেষ সমন্বয় করা দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

গত ২৪ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত জানায় বাজুস। সে অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এখন বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়।

অন্যান্য ক্যারেট অনুযায়ী নতুন দামগুলো হলো:

  • ২১ ক্যারেট: ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, গত ২৩ জুলাই স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ২৪ জুলাই থেকে।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বেড়ে ও ২৭ বার কমানো হয়।

এদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে এখন রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে:

  • ২২ ক্যারেট: ২ হাজার ৮১১ টাক
  • ২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা
  • ১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ হাজার ৭২৬ টাকা
সংবাদটি শেয়ার করুন....