ঢাকা শুক্রবার , ৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নিরাপদ নগরীর প্রত্যয়ে ‘রান ফর ফেয়ার সিটি’ অনুষ্ঠিত

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৮, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

পরিছন্ন ও নিরাপদ নগরী গড়ার প্রত্যয়ে ‘রান ফর ফেয়ার সিটি’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) ভোরে রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদফতর থেকে ম্যারাথন শুরু হয়।

পরিবেশবাদী সংগঠন ব্রাইটার্স ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) যৌথভাবে এ আয়োজন করে।

সাড়ে সাত কিলোমিটার এই ম্যারাথনে অংশগ্রহণ করে ৫০০ জন। ২৫.৩০ সেকেন্ডে সাড়ে সাত কিলোমিটার দৌড় শেষ করে প্রথম হয়েছেন আশরাফুল আলম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে পলাশ শেখ ও মো. ওয়ালিউল্লাহ।

দৌড়ের গুরুত্ব তুলে ধরে ম্যারাথনে অংশগ্রহণকারীরা বলেন, শরীর গঠনে দৌড়ের কোনো বিকল্প নেই। রোগমুক্ত ও হাসপাতাল থেকে দূরে থাকতে নিয়মিত দৌড়ানো উচিত।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ন্যায্যতার নগরী গড়ে তুলতে নগরবাসীদের সচেতন হতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন....