ঢাকা শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চলতি বছর সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি আগস্ট মাসের প্রথম ১৩ দিনে প্রবাসীরা দেশে পাঠানো রেমিট্যান্সে ২৮.৬ শতাংশ বৃদ্ধির দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এই সময়ে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৪ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে ৮৮৯ মিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রবাসীরা মোট ৩ হাজার ৬২২ মিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ২ হাজার ৮০৩ মিলিয়ন ডলার।

জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশের মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। মাসটিতে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব থেকে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, জুলাই মাসে সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ৬৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

সৌদি আরব থেকে ৪২ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে ২৮ কোটি ৩৮ লাখ ৩০ হাজার ডলার, যুক্তরাজ্য থেকে ২৮ কোটি ২৫ লাখ ৫০ হাজার ডলার, মালয়েশিয়া থেকে ২৬ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে এসেছে ২২ কোটি ২১ লাখ ৯০ হাজার ডলার।

তাছাড়া অন্যান্য দেশের মধ্যে জুলাই মাসে বাহরাইন থেকে এসেছে ৬ কোটি ৩০ লাখ ৫০ হাজার ডলারের রেমিট্যান্স। দক্ষিণ আফ্রিকা থেকে ৪ কোটি ২৬ লাখ ১০ হাজার ডরার, ফ্রান্স থেকে ৩ কোটি ২৮ লাখ ৫০ হাজার ডলার, দক্ষিণ কোরিয়া থেকে ২ কোটি ১১ লাখ ২০ হাজার ডলার, গ্রিসি থেকে এক কোটি ৬৬ লাখ, জর্ডান থেকে এক কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার, কানাডা থেকে এক কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার।

গত জুন মাসে দেশে এসেছিল ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স। জুন মাসে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে তার মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে- যুক্তরাজ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, জুনে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার। শীর্ষ দেশগুলোর মধ্যে সৌদি আরবের প্রবাসীরা দেশে পাঠিয়েছেন সর্বোচ্চ ৪৬ কোটি ৯০ লাখ ডলার, এরপর যুক্তরাজ্য ৩৬ কোটি ২০ লাখ ৬০ হাজার, মালয়েশিয়া ৩৫ কোটি ৮৮ লাখ, সংযুক্ত আরব আমিরাত ৩২ কোটি ৩৯ লাখ ১০ হাজার, যুক্তরাষ্ট্র ২৩ কোটি ৮১ লাখ ৩০ হাজার, ওমান ১৭ কোটি ১৮ লাখ ৪০ হাজার, ইতালি ১৬ কোটি ৪৭ লাখ ২০ হাজার, কুয়েত ১১ কোটি ৯০ লাখ, কাতার ১১ কোটি ৬৬ লাখ, সিঙ্গাপুর ৯ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলার।

 

এর আগে মে মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার। শীর্ষ দেশগুলোর মধ্যে সৌদি আরব থেকে এসেছে ৫৩ কোটি ৩৪ লাখ, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৫ কোটি ১৫ লাখ, যুক্তরাজ্য ৩৪ কোটি ৬৮ লাখ, মালয়েশিয়া ৩৪ কোটি, যুক্তরাষ্ট্র ২২ কোটি ৩৬ লাখ ডলার।

এপ্রিল মাসে দেশে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার। সর্বাধিক রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে ৪৯ কোটি ১৪ লাখ ২০ হাজার ডলার, এরপর সংযুক্ত আরব আমিরাত ৩৭ কোটি ২১ লাখ ৭০ হাজার, যুক্তরাষ্ট্র ৩৩ কোটি ৭ লাখ ৪০ হাজার, যুক্তরাজ্য ২৯ কোটি ৪১ লাখ, মালয়েশিয়া ২১ কোটি ৯ লাখ, কুয়েত ১৬ কোটি ২৭ লাখ ৩০ হাজার, ইতালি ১৫ কোটি ৫ লাখ ৯০ হাজার, ওমান ১৪ কোটি ৮৩ লাখ ৪০ হাজার, সিঙ্গাপুর ১১ কোটি ৮৫ লাখ ৮০ হাজার, কাতার ১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার ডলার।

এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার থেকে এপ্রিলে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি ৭ লাখ ৪০ হাজার, ২৯ কোটি ৪১ লাখ, ২১ কোটি ৯ লাখ, ১৬ কোটি ২৭ লাখ ৩০ হাজার, ১৫ কোটি ৫ লাখ ৯০ হাজার, ১৪ কোটি ৮৩ লাখ ৪০ হাজার, ১১ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ও ১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক মনে করিয়ে দিচ্ছে, সৌদি আরব থেকে প্রবাসীদের রেমিট্যান্স ধারাবাহিকভাবে শীর্ষে থাকায় দেশের বৈদেশিক মুদ্রার জোগান দৃঢ় অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....