ঢাকা শনিবার , ১৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

স্টিল-অ্যালুমিনিয়াম পণ্যে বাড়তি শুল্ক আরোপ

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর আরোপিত শুল্কের আওতা আরও বাড়াল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন শুক্রবার (১৫ আগস্ট) নতুন করে শত শত পণ্যকে এই তালিকায় যুক্ত করেছে। খবর রয়টার্স

মার্কিন বাণিজ্য বিভাগ জানায়, হারমোনাইজড ট্যারিফ শিডিউলে যুক্ত করা হয়েছে আরও ৪০৭টি পণ্যের কোড। এর ফলে এসব পণ্যে থাকা স্টিল ও অ্যালুমিনিয়ামের অংশের ওপর ৫০ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে। অন্যদিকে যেসব পণ্যে এ দুটি ধাতু নেই, সেগুলোতেও নির্দিষ্ট দেশ থেকে আমদানি হলে ট্রাম্প ঘোষিত শুল্ক আরোপিত হবে।

নতুন শুল্ক ১৮ আগস্ট থেকে কার্যকর হবে বলে বাণিজ্য বিভাগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, স্টিল ও সেমিকন্ডাক্টর আমদানির বিষয়ে আরও কিছু পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে তার।

সংবাদটি শেয়ার করুন....