ঢাকা রবিবার , ১৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর: ড. খলিলুর রহমান

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এর আগে ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক সম্মেলন আয়োজন করা হচ্ছে।

রোববার (১৭ আগস্ট) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাদের ব্রিফ করেন।

তিনি বলেন, কক্সবাজারের সম্মেলনটি মূলত জাতিসংঘের বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশ। এ সম্মেলন রোহিঙ্গা ও বিশ্ব সম্প্রদায়ের জন্য সমস্যাটির একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

ড. খলিলুর রহমান বলেন, এক সময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান। এই আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে বিশ্বের ১০৬টি দেশ সম্মেলনকে স্পন্সর করেছে।

সংবাদটি শেয়ার করুন....