ঢাকা বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেন যুদ্ধের জেরে স্থগিত মেলোনির ঢাকা সফর

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ২১, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত হয়ে গেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নির্ধারিত ঢাকা সফর। চলতি মাসের ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল তার। বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা চ্যানেল 24 কে বিষয়টি নিশ্চিত করেন।

চলতি মাসের ৩০ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মেলোনির বাংলাদেশ, সিঙ্গাপুর ও জাপানসহ এশিয়ার পাঁচটি দেশ সফরসূচি নির্ধারিত ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে আপাতত পুরো সফর স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটিই প্রথম ঢাকা সফর হওয়ার কথা ছিল। ফলে এ সফরটি বিশেষ গুরুত্ব বহন করছিল বলে কূটনৈতিক মহল মনে করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অভিবাসন ইস্যুটি মেলোনির এই সফরের আলোচনার অন্যতম মূল বিষয় হওয়ার কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন....