ঢাকা রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরে হচ্ছে না একুশে বইমেলা

আইএম নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নির্বাচন সামনে রেখে ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ২১ সেপ্টেম্বর ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা নিতে হবে’ এমন সিদ্ধান্ত হয়।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন....