ঢাকা রবিবার , ১২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা, নিহত ৬

আইএম নিউজ ডেস্ক
অক্টোবর ১২, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

আবারও ম্যাস শ্যুটিংয়ের ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে। মিসিসিপি অঙ্গরাজ্যের দুটি পৃথক হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৬ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (১২ অক্টোবর) লেল্যান্ডে শহরে একটি ফুটবল ম্যাচের পর এলোপাতাড়ি গোলাগুলি শুরু করে হামলাকারী। এতে প্রাণ হারায় চারজন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে চারজনকে।

অন্যদিকে হাইডেলবার্গের এক স্কুলে পুনর্মিলনী আয়োজনের সময়ও হামলা চালায় বন্দুকধারী। এতে প্রাণ গেছে কমপক্ষে দুইজনের।

দুটি ঘটনাতেই সন্দেহভাজন কাউকে গ্রেফতার করা যায়নি। চলছে পুলিশের তল্লাশি অভিযান। দু’টি ঘটনায় কোনো যোগসূত্র থাকার প্রমাণ মেলেনি।

সংবাদটি শেয়ার করুন....