কনক বড়ুয়া, কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সন্ত্রাসী হলেন টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার আসামী নুর মোহাম্মদের পুত্র শামসুল হক প্রকাশ বদা ফলা (৩৩)।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ দল বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ সদর ইউনিয়ন থেকে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা কয়। পরে তার নিজ বাড়ির শয়ন কক্ষের ভিতরে তোষকের নিচ থেকে একটি পিস্তল, মাগাজিন ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গেল কয়েকদিন আগে মাদকের রাজত্ব দখলকে কেন্দ্র করে ঐ এলাকার মেম্বার এনামের নেতৃত্বে সিদ্দিকের দুই হাতের কব্জি ডানা হতে বিচ্ছিন্ন করে দেয়। উক্ত মামলায় শামসুল এজাহার নামীয় ০৫নং আসামী। অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু শেষে তাকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
