আইএম নিউজ, Author at IM News

২৬ ফিলিস্তিনিকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের
গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়ে ২৬ জন ফিলিস্তিনিকে হত্যার পর রোববার (২০ অক্টোবর) যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় দুই ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ গাজাসহ অঞ্চলটির বেশ কয়েকটি এলাকায় অনেকগুলো বিমান হামলা চালানো হয়। সূত্র: রয়টার্স

তারা আরও জানায়, হামাসের সশস্ত্র সদস্যরা একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও গুলিবর্ষণ করে দুই সৈন্যকে হত্যা করে। এর পরপরই ইসরায়েল গাজাজুড়ে হামাসের টানেল, অস্ত্রাগার, ফিল্ড কমান্ডারসহ একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়।

এ হামলায় গাজার আল-জাওয়াইদা শহরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল-কাসেম ব্রিগেডের অন্তত ছয় সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ব্রিগেডের জাবালিয়া ব্যাটিলিয়নের কমান্ডার ইয়াহিয়া আল-মাবহুহও রয়েছেন।

ইসরায়েলি এক নিরাপত্তা সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের চাপের পর সোমবার থেকে গাজায় মানবিক সহায়তা পুনরায় পাঠানো শুরু হবে। এর আগে, যুদ্ধবিরতি ‘স্পষ্টভাবে লঙ্ঘন’ করার অভিযোগ তুলে ইসরায়েল গাজায় সরবরাহ বন্ধ করে দেয়।

এদিকে হামাসের সামরিক শাখা জানায়, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে এবং রাফাহ এলাকায় সংঘর্ষ সম্পর্কে অবগত নয়।

অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, হামাসের প্রায় ৪০টি পৃথক সেল রয়েছে, যাদের অনেকেই এখনো নিরস্ত্র হয়নি। তিনি বলেন, “কিছু সেল হয়তো যুদ্ধবিরতি মেনে চলবে, কিন্তু অনেকেই তা করবে না”।

ভ্যান্সের মতে, হামাসকে নিরস্ত্র করতে হলে উপসাগরীয় আরব দেশগুলোকেই মাঠে নেমে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে সামরিক বাহিনীকে ‘দৃঢ়ভাবে’ প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

The post ২৬ ফিলিস্তিনিকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের appeared first on IM News.

জবি ছাত্রদল নেতা হত্যার ঘটনায় বংশাল থানার সামনে শিক্ষার্থীদের অবস্থান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ রহমানকে হত্যার প্রতিবাদে বংশাল থানার সামনে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল শুরু করে তাঁতিবাজার মোড় অবরোধ করেন। এর পর থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

অবস্থানরত শিক্ষার্থীরা জানান, সুষ্ঠু দাবি ও তদন্তের জন্য আমরা অবস্থান করছি। আমার ভাইয়ের হত্যার সঠিক তদন্ত ও বিচার চাই।

এর আগে, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জগন্নাথ জবি শিক্ষার্থী জুবায়েদ মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

The post জবি ছাত্রদল নেতা হত্যার ঘটনায় বংশাল থানার সামনে শিক্ষার্থীদের অবস্থান appeared first on IM News.

আজ শুভ দীপাবলি ও শ্যামাপূজা
সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ সোমবার। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন চলছে এবং সর্বত্র আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

মূলত, দীপাবলী হলো আলোর উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক এটি। অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এ উৎসব উদযাপন করা হয়।

দুর্গা ও কালীপূজার মধ্যে বিশেষ পার্থক্য হলো দুর্গা অন্নদাত্রী উর্বরা শক্তির দেবী। অপরদিকে, কালী ঘূর্ণি প্রলয়ের দেবী। বলা হয়ে থাকে, কালী দুর্গার ললাট থেকে উৎপন্না, অর্থাৎ ললাটের সংকোচনেই ক্রোধভাবে প্রকাশিত হয় বলে কালী সদা ক্রোধান্বিত। বাস্তবিক কালি দুর্গারই রূপান্তর বিশেষ।

শাস্ত্রমতে দেবী কালীর ১১টি রূপের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। কালীপূজার এই আরাধনাকে শ্যমাপূজো বা মহানিশি পূজাও বলা হয়।

পূজা উপলক্ষে মন্দিরগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কালীপূজাতে গৃহে বা মন্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়।লোকবিশ্বাস অনুযায়ী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। তাই বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামসহ শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়।

রাজধানীর শাঁখারীবাজার, তাঁতীবাজার ও সূত্রাপুরসহ পুরান ঢাকার অনেক এলাকায় মন্ডপে বেশ ঘটা করে শ্যামাপূজা হয়। রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দিরে কালীপূজার আয়োজন রয়েছে।

The post আজ শুভ দীপাবলি ও শ্যামাপূজা appeared first on IM News.

জাতিসংঘে ইরান-রাশিয়া-চীনের যৌথ চিঠি: রেজল্যুশন-২২৩১ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ২২৩১ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরান, চীন ও রাশিয়া। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো যৌথ এক চিঠিতে তিন দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে এই প্রস্তাবের সব ধারা ও বিধান বাতিল বলে গণ্য হবে এবং এর মাধ্যমে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা এখানেই শেষ।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতিসংঘে ইরান, রাশিয়া ও চীনের যৌথ মিশনের পক্ষ থেকে পাঠানো হয় চিঠিটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা প্রেস টিভি।

The post জাতিসংঘে ইরান-রাশিয়া-চীনের যৌথ চিঠি: রেজল্যুশন-২২৩১ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা appeared first on IM News.

জুলাই যোদ্ধাদের নিয়ে আমার বক্তব্যের আংশিক প্রচার হয়েছে: সালাহউদ্দিন
জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘিরে জুলাই যোদ্ধাদের নিয়ে দেয়া তার বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

The post জুলাই যোদ্ধাদের নিয়ে আমার বক্তব্যের আংশিক প্রচার হয়েছে: সালাহউদ্দিন appeared first on IM News.

‘বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বাড়ানোর আগ পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে’
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কিন্তু এই প্রজ্ঞাপন প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

রাজধানীর জাতীয় শহিদ মিনারে আন্দোলনরত চাঁপাইনবাবগঞ্জের কামালউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাসরিন আক্তার বলেন, শিক্ষকরা অনেক নিপীড়ন, নির্যাতন, অবহেলার শিকার। সরকারের অন্যান্য সেক্টরে ৪০-৪৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা দেয়া হয়, কিন্তু আমরা মাত্র ২০ শতাংশ করার দাবি জানিয়েছি, সেটাও আমাদের দেয়া হচ্ছে না। পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, তখনই মাত্র শিক্ষকরা দলে দলে এই আন্দোলনে যোগ দিয়েছে।

আন্দোলনরত আরেক শিক্ষক বলেন, ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি শিক্ষক সমাজ মানে না। সরকারের এই প্রজ্ঞাপণ আমরা তীব্রভাবে প্রত্যাখান করছি। ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে। একইসঙ্গে চিকিংসা ভাতা ১৫০০ টাকা ও ৭৫ শতাংশ উৎসবভাতা দিতে হবে শিক্ষকদের।

এর আগে রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে। তবে সর্বনিম্ন বাড়িভাড়া ভাতা হবে ২ হাজার টাকা।

এ আদেশে বলা হয়েছে, বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করতে হবে এবং সংশ্লিষ্ট এমপিও নীতিমালা ও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগের শর্তাবলী মেনে চলা বাধ্যতামূলক। ভাতা প্রদানের ক্ষেত্রে কোনও বকেয়া থাকবে না এবং সকল আর্থিক বিধি-নিষেধ অবশ্যই পালন করতে হবে। এছাড়া, ভবিষ্যতে যদি ভাতা সংক্রান্ত কোনো অনিয়ম ধরা পড়ে, তবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে।

প্রজ্ঞাপনে শিক্ষকদের এ বাড়িভাড়া প্রদানে কিছু শর্ত যুক্ত করা হয়েছে। সেগুলো হলো-

১. উক্ত বাড়িভাড়া ভাতা পরবর্তীতে জাতীয় বেতনস্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে।

২. ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারী এমপিও নীতিমালা-২০২১’, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) শিক্ষক-কর্মচারী এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র, নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্ত পালন করতে হবে।

৩. ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না।

৪. ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে।

৫. এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনও অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবেন।

উল্লেখ্য, বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এমপিওভক্ত শিক্ষকরা। গত আগস্ট মাসে তারা ঢাকায় মহাসমাবেশ করে মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেয়ার দাবি তোলেন।

কিন্তু তাদের দাবি উপেক্ষা করে গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ৫ অক্টোবর শিক্ষক দিবসে সে প্রজ্ঞাপন সামনে এলে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ওই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেন শিক্ষকরা।

The post ‘বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বাড়ানোর আগ পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে’ appeared first on IM News.

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১২০০ টন কাঁচামাল নিয়ে ‘এমভি জায়ান’ নামের একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৮ অক্টোবর) সকালে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায় জাহাজটি ডুবে যায়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার বন্দরের বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে ১২শ’ টন সিরামিক শিল্পের কাঁচামাল বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এমভি জায়ান। পরে ওইদিন রাতে জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর শনিবার সকালে উপকূলে আনার সময় অন্য একটি জাহাজের সাথে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে যায়। এরপর ডুবতে শুরু করে জাহাজটি।

এমভি জায়ান নামে জাহাজটিতে থাকা সব কাঁচামাল নষ্ট হয়ে গেছে। তবে ১৩ নাবিক নিরাপদে রয়েছেন। জাহাজটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

The post চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি appeared first on IM News.

জুলাই সনদে স্বাক্ষর করলো গণফোরাম
জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। এ নিয়ে মোট ২৫টি দল সনদে সই করলো। রোববার (১৯ অক্টোবর) সংসদ ভবনের এলডি হলে এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয়। সনদে স্বাক্ষর শেষে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, বাহাত্তরের চার মূলনীতি থাকলে জুলাই সনদ পূর্ণতা পেতো। \

তবে স্বাধীনতার ঘোষণাপত্র সংশোধনের আশ্বাস পেয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার বর্তমান সরকার পেয়েছে, সেটা বাস্তবায়নের দায়িত্ব সবার। ঐকমত্যে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, গণফোরাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। নতুন রাষ্ট্র সংস্কারের সাথেও দলটি জড়িত থাকবে।

প্রতিটি রাজনৈতিক দলই জুলাই সনদের সবচেয়ে বড় অংশীদার। এই দলিল ঐকমত্য কমিশনের একক দলিল নয়, এটি সবার রাজনৈতিক অঙ্গীকার। এ সময় এখনও জুলাই সনদে স্বাক্ষর না করা দলগুলোকে সই করার আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, এখনও পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ সই করেনি।

The post জুলাই সনদে স্বাক্ষর করলো গণফোরাম appeared first on IM News.

হবিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ১ কোটি ৪৭ লাখ টাকার পণ্য জব্দ
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তে গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য ও একটি ট্রাক জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ অক্টোবর হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার ভেতরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। ট্রাকটির ভিতরে অভিনব কৌশলে মাছের খাবার ও সারের বস্তার আড়ালে এসব জিরা লুকানো ছিল।

জব্দকৃত পণ্য ও ট্রাকের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা, যা একইদিনে নিয়ম অনুযায়ী হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

এছাড়া ১৮ অক্টোবর আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মাধবপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে সাতছড়ি-চুনারুঘাট রোডে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কাশ্মীরি শাল, শাড়ি, থ্রি-পিস, জিরা ও ফুচকা জব্দ করে। এই অভিযানে উদ্ধারকৃত পণ্যের সিজার মূল্য আনুমানিক ২২ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত পণ্যগুলো হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

মাদক ও চোরাচালান বিরোধী অভিযান সম্পর্কে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে, আর আমাদের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানগুলো এই দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।

বিজিবি জানায়, চোরাচালানী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে ৫৫ বিজিবি।

The post হবিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ১ কোটি ৪৭ লাখ টাকার পণ্য জব্দ appeared first on IM News.

দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ উন্মোচন করল ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্স তাদের উন্নত সংস্করণের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘এমাদ’ ও ‘কদর’ উন্মোচন করেছে। শনিবার (১৮ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে প্রচারিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর অভ্যন্তরীণ অংশ তুলে ধরা হয়, যেখানে এই আপগ্রেডেড ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়।

আইআরআইবির ভিডিও প্রতিবেদনে বলা হয়, ‘কদর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে উন্নত ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা সংযোজন করা হয়েছে, যা শত্রুপক্ষের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সিগন্যাল জ্যামিং আক্রমণ প্রতিহত করতে সক্ষম। অন্যদিকে ‘এমাদ’ ক্ষেপণাস্ত্রকেও আধুনিক প্রযুক্তির সহায়তায় উন্নত ও কার্যকর করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো সম্পূর্ণ পুনর্গঠন ও আধুনিকীকরণ করে আবারও আক্রমণ সক্ষম অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে। আইআরজিসির এয়ারোস্পেস কমান্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রতি ঘণ্টায় বৃদ্ধি পাচ্ছে। সদ্য উন্নতকরণ করা ক্ষেপণাস্ত্রগুলো ইতিমধ্যে লঞ্চারে বসানো হয়েছে, শুধু নির্দেশ পেলেই তা নিক্ষেপ করা যাবে।’

এর আগে ১৩ জুন ইসরায়েল ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় আকস্মিক বিমান হামলা চালায়। ওই হামলায় নিহত হন আইআরজিসির কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক।

এর জবাবে ইরান একাধিকবার মিসাইল ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের লক্ষ্যবস্তুতে। দুই সপ্তাহের পাল্টাপাল্টি হামলার পর ২৪ জুন যুদ্ধবিরতি চুক্তি হয় দুই পক্ষের মধ্যে।

সূত্র: মেহের ও সিনহুয়া

The post দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ উন্মোচন করল ইরান appeared first on IM News.