Uncategorized Archives - IM News
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১২০০ টন কাঁচামাল নিয়ে ‘এমভি জায়ান’ নামের একটি লাইটারেজ জাহাজডুবির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৮ অক্টোবর) সকালে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায় জাহাজটি ডুবে যায়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার বন্দরের বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে ১২শ’ টন সিরামিক শিল্পের কাঁচামাল বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এমভি জায়ান। পরে ওইদিন রাতে জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর শনিবার সকালে উপকূলে আনার সময় অন্য একটি জাহাজের সাথে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে যায়। এরপর ডুবতে শুরু করে জাহাজটি।
এমভি জায়ান নামে জাহাজটিতে থাকা সব কাঁচামাল নষ্ট হয়ে গেছে। তবে ১৩ নাবিক নিরাপদে রয়েছেন। জাহাজটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
The post চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবি appeared first on IM News.
যুবক শ্রেণিকে জনসম্পদে রূপান্তরে সব ধরনের পদক্ষেপ নেবে বিএনপি: ড. মঈন খান
যুবক শ্রেণিকে জনসম্পদে রূপান্তর করতে বিএনপি সব ধরনের পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তব্যকালে এমনটা জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের উন্নয়ন প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। তাই শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কর্মসংস্থানে বাস্তব পরিকল্পনা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, এক কোটি তরুণকে কারিগরি ও ভোকেশনাল শিক্ষা দিয়ে কর্মে নিয়োজিত করতে বিএনপি কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।  দেশের জনসংখ্যার ৫২ শতাংশ যুবক এবং যুবক শ্রেণিতে বাংলাদেশ বিশ্বে সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় আছে। সেই যুবক শ্রেণিকে জনসম্পদে রূপান্তর করতে বিএনপি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত যুবকের হাতকে কর্মীর হাতে রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের (ইআরআই) উদ্যোগে এদিন বিএআরসি মিলনায়তনে ‘সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ থ্রো টিভ্যাট: প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইআরআই’র সভাপতি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এদিন সেমিনারে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য ডক্টর জুলহাস উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, বিএনপির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট- এর মহাপরিচালক ড. মুহাম্মদ আবদুল আজীজ।
The post যুবক শ্রেণিকে জনসম্পদে রূপান্তরে সব ধরনের পদক্ষেপ নেবে বিএনপি: ড. মঈন খান appeared first on IM News.
১১ মিলিয়ন ডলার জামিনে মুক্তি পেলেন গাদ্দাফির ছোট ছেলে হানিবাল
লেবাননের একটি আদালত হানিবাল গাদ্দাফিকে ১১ মিলিয়ন ডলারের জামিনে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে এবং তার ওপর বিদেশে যাত্রা নিষেধাজ্ঞা আরোপ করেছে। হানিবাল গাদ্দাফি, প্রয়াত লিবিয়ার নেতা গাদ্দাফির ছোট ছেলে। তিনি প্রায় এক দশক ধরে বিচারপ্রক্রিয়ার কারণে জেলে ছিলেন।
হানিবালকে ২০১৫ সালে লেবানন সরকার গ্রেফতার করেছিল। অভিযোগ ছিল তিনি লিবিয়ায় ১৯৭৮ সালে প্রখ্যাত লেবানিজ শিয়া নেতা মুসা আল-সাদরের অপহরণ ও গুমের বিষয়ে তথ্য প্রকাশে বাধা দিয়েছেন। আল-সাদর লিবিয়ার তখনকার নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সেই সময় অপহৃত হন, যা লেবাননের জনমনে এখনও গভীর প্রভাব ফেলেছে।
হানিবালের আইনজীবী লরাঁ বায়ন জামিনের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমরা জামিন চ্যালেঞ্জ করব। তিনি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে আছেন, ১১ মিলিয়ন ডলার কোথা থেকে পাবেন?’
হানিবালের মুক্তি নিয়ে আল-সাদর পরিবারের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তারা বলেছেন, ‘আজকের জামিনের সিদ্ধান্তে আমরা হস্তক্ষেপ করব না। আমাদের মূল লক্ষ্য হলো আল-সাদরের অদৃশ্য হওয়া।’
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও লেবাননকে হানিবালকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। এর আগে, ২০২৩ সালে লিবিয়ার কর্তৃপক্ষও তার অসুস্থতার কারণে লেবাননকে মুক্তি দেয়ার অনুরোধ করেছিল।
হানিবাল গাদ্দাফির জামিনে মুক্তি তার দীর্ঘদিনের কারাবাসের শেষ অধ্যায়ের সূচনা হতে পারে। তবে, লেবানন এবং লিবিয়ার মধ্যে আল-সাদরের গুমের সত্য উদঘাটনের প্রশ্ন এখনো অপরিষ্কার।
সূত্র: আল জাজিরা।
The post ১১ মিলিয়ন ডলার জামিনে মুক্তি পেলেন গাদ্দাফির ছোট ছেলে হানিবাল appeared first on IM News.
রংপুরে নিখোঁজের তিনদিন পর ধানক্ষেতে মিললো গৃহবধুর মরদেহ
নিখোঁজের তিনদিন পর রংপুরে ধানক্ষেত থেকে উদ্ধার হলো ৫৩ বছর বয়সি এক গৃহবধূর মরদেহ।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ৩টায় মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তুলসির ডাঙ্গা এলাকার একটি ধানক্ষেত থেকে বোরখা পরিহিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তার নাম নাসিমা বেগম (৫৩)। তিনি এনায়েতপুর সরকার পাড়া এলাকার মৃত বাবলু মিয়ার স্ত্রী।
মিঠাপুকুরের বৈরাতি পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, তিনদিন আগে নিখোঁজ হয়েছিলেন নাসিমা বেগম। এনিয়ে মিঠাপুকুর থানায় সাধারণ ডায়েরি করেন নাসিমার পুত্র নাজমুল হাসান শুভ। নিখোঁজ ডায়েরিতে তাকে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করা হয় বলেও জানান।
তিনি আর বলেন, ধানক্ষতে বোরখা পরা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।
The post রংপুরে নিখোঁজের তিনদিন পর ধানক্ষেতে মিললো গৃহবধুর মরদেহ appeared first on IM News.
ছোটখাটো দূরত্ব ভুলে সব দলকে ভোটে অংশ নিয়ে নির্বাচন অর্থবহ করার আহ্বান মির্জা ফখরুলের
ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচন অর্থবহ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সব কর্মকাণ্ড সংসদমুখী করা উচিত।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পানি ভবনে পানি উন্নয়ন বোর্ডের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সংসদ ভবনের সামনের সংঘর্ষ অপ্রত্যাশিত, সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ করা উচিত।
তিনি আরও বলেন, ঐতিহাসিক জুলাই সনদে বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, এটা অনন্য ঘটনা। এতে রাজনীতি স্বচ্ছ ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে উন্নত করতে সহযোগিতা করবে।
এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে দেশ কী উদারপন্থী রাজনীতির দিকে যাবেন, নাকি অন্যদিকে যাবেন।
The post ছোটখাটো দূরত্ব ভুলে সব দলকে ভোটে অংশ নিয়ে নির্বাচন অর্থবহ করার আহ্বান মির্জা ফখরুলের appeared first on IM News.
ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত বেড়ে ৩৯
ভারতের তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের জনসভায় হতাহতের এই ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনায় আহত ৫০ জনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা আরও অনেক বাড়বে বলে ধারণা পাওয়া যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সমাবেশস্থলে অন্তত ছয় ঘণ্টা ধরে থালাপতি বিজয়ের আগমনের জন্য অপেক্ষা করছিলেন তার সমর্থকরা। তবে তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
থালাপতি বিজয় মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় আরও বাড়তে থাকে। অনেকে জ্ঞান হারাতে শুরু করলে তিনি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে থাকা মানুষকে প্রচারণার বাস থেকে তিনি পানির বোতল দেয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়িতে বহু মানুষ পদদলিত হন। ভিড় এতটাই তীব্র ছিল যে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতেই বেশ বেগ পেতে হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সভাস্থলে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।
খবর পেয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রশাসনকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন এবং দ্রুত ঘটনাস্থলে রওনা দেস স্বাস্থ্য মন্ত্রী এম সুব্রামনিয়ান কারুর। এদিকে, ঘটনার পর থালাপতি বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে এবং তাকে গ্রেফতারের দাবিও জানিয়েছে।
টুইটার বার্তায় এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পাশাপাশি অনাকাঙ্খিত এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তামিলনাড়ুর বিজেপি নেতা কে আন্নামালাইসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব।
এবারই প্রথম নয়, সুপারস্টার বিজয় থালাপাতির সমাবেশকে কেন্দ্র করে এর আগেও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। চলতি মাসের শুরুতে প্রথম রাজ্যব্যাপী রাজনৈতিক সফরের অংশ হিসেবে তামিলনাড়ুর ত্রিচি শহরে আয়োজিত হয় বিজয়ের সমাবেশ। যাতে যোগ দিতে জড়ো হয় হাজার হাজার মানুষ। ব্যাপক জনসমাগমে ছয় ঘন্টারও বেশি সময় ধরে স্থবির হয়ে পড়ে পুরো শহর।
The post ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত বেড়ে ৩৯ appeared first on IM News.
বোমার শব্দগুলোকে গিটারের সাহায্যে গানে পরিনত করছেন গাজার সংগীত শিক্ষক
ইসরায়েলি ড্রোনগুলির অবিরাম শব্দ, যা গাজার আকাশে কিছুক্ষণ পরপরই শোনা যায়। গাজা শহরে বসবাসকারী অনেক ফিলিস্তিনি এই শব্দটি সহ্য করতে পারছেন না। সেজন্য, মনস্তাত্ত্বিকভাবে একটু প্রশান্তি দিতে ফিলিস্তিনি সংগীত শিক্ষক আহমেদ আবু আমশা এমন একটি সৃজনশীল উপায় খুঁজে পেয়েছেন, যা গাজায় আকাশে ড্রোনের ভয়াবহ শব্দগুলোকে এক ইতিবাচক রূপে পরিবর্তন করতে সহায়ক; আর তা হলো ‘গান’।
আবু আমশা বলেন, ‘যখন আমরা এখানে ড্রোনের শব্দ শুনি, বাচ্চারা আমাকে বলে, স্যার, আমরা এই বিরক্তিকর শব্দ শুনতে শুনতে ক্লান্ত। তখনই আমি তাদের বলি, ‘না, আমাদের এই শব্দের সঙ্গে মিলিয়ে গান গাইতে হবে, তাহলে এই শব্দগুলো আর বিরক্ত লাগবে না।’
হেডফোনের সেরা অফার
তিনি বলেন, ‘এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ – একটি শব্দ যা মানুষকে উদ্বিগ্ন করতে, ইসরায়েলি হামলাগুলো ফিলিস্তিনিদের ভেতর থেকে ভেঙে পড়তে বাধ্য করতে করা হচ্ছে।’
‘আমদের এই ভয়াবহ শব্দগুলোকে ভালো কিছু পরিণত করতে হবে, তাই আমরা শব্দগুলোকে ব্যবহার করে গান গাই,’ বলেন আবু আমশা।
তিনি আরও যোগ করেন যে তারা প্রায়ই তাদের গান রেকর্ড করে ইনস্টাগ্রামে পোস্ট করেন। আমাদের লক্ষ্য হচ্ছে যুদ্ধের শব্দকে সংগীতে রূপান্তরিত করা এবং এটিকে সুন্দর কিছুতে পরিবর্তন করা।’
আবু আমশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওগুলো হাজার হাজার মানুষ দেখেছেন শুধুমাত্র শিল্প সৃষ্টি করার উদ্দেশ্যে নয়, বরং গানের মাদ্ধমে নীরবে প্রতিবাদ করা বলে মন্তব্য করেছেন আল-খালিলি। এটি একটি প্রতিরোধের রূপ।
উল্লেখ্য, ৭ অক্টোবর, ২০২৩ থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৬৩,৩৭০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় এক লাখ ৬০ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে।
হেডফোনের সেরা অফার
সূত্র: আল জাজিরা।
The post বোমার শব্দগুলোকে গিটারের সাহায্যে গানে পরিনত করছেন গাজার সংগীত শিক্ষক appeared first on IM News.
ইউক্রেনের প্রাক্তন পার্লামেন্ট স্পিকার আন্দ্রিয় প্যারুবিকে গুলি করে হত্যা
ইউক্রেনের প্রাক্তন পার্লামেন্ট স্পিকার আন্দ্রিয় প্যারুবিকে গুলি করে হত্যা করা হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কিয়েভের ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানায়।
শনিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় দুপুরে দেশটির লভিভ শহরের ফ্রাঙ্কিভস্ক জেলার পুলিশ গুলির শব্দ পাওয়ার পর তদন্তে নামে। পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, প্যারুবিকে একটি ই-বাইকে সজ্জিত এক দুষ্কৃতকারী একাধিকবার গুলি করেছে।
২০১৪ সালে রাশিয়া সমর্থিত প্রাক্তন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার পেছনে ইউক্রেনের মাইদান আন্দোলনের অংশ ছিলেন ৫৪ বছর বয়সী প্যারুবি। সেই আন্দোলনে ভূমিকা রাখার জন্য পরিচিতি পান তিনি। মূলত ওই আন্দোলন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)’র সঙ্গে ইউক্রেনের সম্পর্ক আরও দৃঢ় করার পক্ষে ছিলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি এই ঘটনাকে একটি ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন এবং শোক প্রকাশ করেছেন।
ইউক্রেনের পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা স্পষ্ট নয়।
একটি বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইগোর ক্লাইমেঙ্কো এবং প্রধান প্রসিকিউটর রুসলান ক্রাভচেঙ্কো লভিভে এই ভয়াবহ হত্যাকাণ্ড সম্পর্কে রিপোর্ট করেছেন। আন্দ্রিয় প্যারুবি নিহত হয়েছেন। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা।’
ইতমদ্ধে, হত্যাকারীকে শনাক্ত এবং গ্রেফতারের জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলা জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।
The post ইউক্রেনের প্রাক্তন পার্লামেন্ট স্পিকার আন্দ্রিয় প্যারুবিকে গুলি করে হত্যা appeared first on IM News.
এবার আমি একটারেও ছাড়ব না: হাসিনার হুঙ্কার
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এর পর থেকে একের পর ফাঁস হচ্ছে নানাজনের সঙ্গে তার ফোনালাপ।
এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে। সোমবার (১৮ আগস্ট) প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন।
এরআগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে।
নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপে হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বলে আখ্যায়িত করেছেন।’ এও বলেন, এ দলটিকে তার আর দরকার নেই।
৫ মিনিট ২৬ সেকেন্ডের ফোনালাপে ১৬ বছরের স্বৈরশাসক হাসিনা এমন হুঁশিয়ারিও দেন, ‘এবার আমি একটারেও ছাড়ব না।’
তাদের ফাঁস হওয়া এ ফোনালাপটি গত বছরের জুলাইয়ের, যখন দেশজুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।
সেই ফোনালাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা।’ অপর পাশ থেকে নানক বলেন, ‘জি বলব।’
পরে শেখ হাসিনা জিজ্ঞেস করেন, ‘মোহাম্মদপুরের বিহারী পট্টির লোকদের ভূমিকা কী?’ নানক বলেন, ‘ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও (সেন্টু) তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই গুটিকয়েক ছেলে, এ ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে।’ জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন, ‘চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। ওদের নিয়ে আর কী করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়ব না।’
অপর পাশ থেকে নানক বলেন, ‘একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।’
The post এবার আমি একটারেও ছাড়ব না: হাসিনার হুঙ্কার appeared first on IM News.
বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে: জামায়াত সেক্রেটারি
বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১৩ আগস্ট) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরাফাত আবাসিক এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।
নির্দলীয় সরকারের অধীনেই ‘জুলাই সনদের’ আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে সেই আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক বলা হলেও, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে।
জামায়াত সেক্রেটারি বলেন, সারা দেশে দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ অবাধ ও নির্বিঘ্নে নিজেদের ভোট প্রয়োগ করতে পারলে ইসলামী আদর্শের শক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট-বাকশালী আওয়ামী লীগ সরকার ভিন্ন একটি দেশের প্রেসক্রিপশনে ক্ষমতায় এসে দেশের আলেম-ওলামাদের ওপর জেল-জুলুম চালিয়েছে। ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের লজ্জাজনক পতন হয়েছে। তাই আগস্ট বিপ্লবকে অর্থবহ ও টেকসই করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদের প্রণয়নের কাজ সুসম্পন্ন করে বর্তমান সরকারকেই তা বাস্তবায়ন করতে হবে এবং এই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
আরাফাত নগরের চকমথুরাবাদ ভোট কেন্দ্র কমিটির সভাপতি মো. মতিউর রহমান হাওলাদারের সভাপতিত্বে ও হরিণটানা থানার ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আমির হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামীর আন্দোলন বাংলাদেশের হরিণটানা থানা নেতা হারুন অর রশীদ ও উপজেলা হিন্দু কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবক প্রসাদ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আল আমিন গোলদার, হরিণটানা থানা জামায়াতের সেক্রেটারি এডভোকেট ব ম মনিরুল ইসলাম, মো. সেলিম বাহার, মো. মশিউর রহমান রমজান, মাওলানা ইমরান হোসেন, ডা. মো. ইসমাঈল হোসেন, মো. রফিকুল ইসলাম, রাসেল গাজী, আব্দুল বারেক মোল্লা, মো. শহিদুল, মো. কামাল হোসেন, মো. মুজাদিুল ইসলাম, মো. মজিবুর রহমান, হাফেজ মাওলানা আব্দুর রহিম প্রমুখ।
এই সমাবেশের প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ারের হাতে ফুল দিয়ে ইউপি মেম্বর আবুল কালাম, সোলায়মান কাজী, বাচ্চু সরদার, বিশিষ্ট সমাজ সেবক আবু বকর ও সালাহউদ্দিনসহ বিভিন্ন দল থেকে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পতিত স্বৈরাচারের অনুসারীরা সক্রিয় রয়েছে বলে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘তাই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আসন্ন নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হবে। আগামী নির্বাচনে দেশে ভোট বিপ্লব ঘটানোর জন্য নেতা-কর্মীদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।’
তিনি বলেন, ‘দেশের মানুষ এখন ইসলামী দলগুলোকে নেতৃত্বের আসনে দেখতে চায়। দেশে ইসলামের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে অচিরেই জনগণের সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে ইনশা আল্লাহ। কোনো ষড়যন্ত্রই জনতার বিজয়কে ঠেকাতে পারবে না।’ এখন দু’টি শ্লোগান মানুষের মুখে মুখে একটি হলো নতুন বাংলাদেশ আর অপরটি হলো দ্বিতীয় স্বাধীনতা।
তিনি আরও বলেন, আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ, এলএফও বা গণভোট এর মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করা না হলে অন্তবর্তী সরকারের সংস্কার কার্যক্রম বিফলে যাবে। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
The post বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে: জামায়াত সেক্রেটারি appeared first on IM News.