নিখোঁজের তিনদিন পর রংপুরে ধানক্ষেত থেকে উদ্ধার হলো ৫৩ বছর বয়সি এক গৃহবধূর মরদেহ।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ৩টায় মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তুলসির ডাঙ্গা এলাকার একটি ধানক্ষেত থেকে বোরখা পরিহিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তার নাম নাসিমা বেগম (৫৩)। তিনি এনায়েতপুর সরকার পাড়া এলাকার মৃত বাবলু মিয়ার স্ত্রী।
মিঠাপুকুরের বৈরাতি পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, তিনদিন আগে নিখোঁজ হয়েছিলেন নাসিমা বেগম। এনিয়ে মিঠাপুকুর থানায় সাধারণ ডায়েরি করেন নাসিমার পুত্র নাজমুল হাসান শুভ। নিখোঁজ ডায়েরিতে তাকে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করা হয় বলেও জানান।
তিনি আর বলেন, ধানক্ষতে বোরখা পরা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।
