ঢাকা সোমবার , ১৫ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

আইএম নিউজ
আগস্ট ১৫, ২০২২ ৪:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি :: কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইটনা উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও তার ছোট ভাই বিজয় কর্মকার (১৭)।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে দুই ভাই তাদের দোকানে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় দুই ভাই। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন....