ঢাকা বুধবার , ১১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে নিরাপদ সবজি ব্রোকলি’র কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আইএম নিউজ
জানুয়ারি ১১, ২০২৩ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

মো. শাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ী প্রতিনিধি :: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর আরএমটিপি প্রকল্পের আওতায় ‘ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরনের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধিকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প নিরাপদ সবজি ব্রোকলি চাষ প্রদর্শণীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বালিয়াকান্দি সদর ইউনিয়নের বড়কানাবিলা মাঠে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল (ইফাদ) এর অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন( পিকেএসএফ) এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখের বালিয়াকান্দি উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসডিসি’র প্রোগ্রাম ম্যানেজার মো. লিয়াকত আলী, ভ্যালু চেইন ফেসিলেটর মো. তৌহিদুল ইসলাম ও মো. সজিব, মার্কেটিং ম্যানেজার মো. সাকিব মাহমুদ, বালিয়াকান্দি সদর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইতি, মো. ইমরান, নিরাপদ সবজি চাষী পরেশ কুমার ও কুমারেশ সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....