ঢাকা শনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে ১৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আইএম নিউজ
জানুয়ারি ১৪, ২০২৩ ৪:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ১৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ এক লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন-বেগমগঞ্জের হাজীপুর গ্রামের নাদু মুহুরী বাড়ির মৃত আবদুল করিমের ছেলে মো. স্বপন (৩৮), পৌর উত্তর হাজীপুরের লতিফ মাস্টার বাড়ির নুরুল আমিনের ছেলে আনোয়ার হোসেন জুয়েল (২৬), তালুয়া চাঁদপুর গ্রামের আতর আলী পন্ডিত বাড়ির মৃত আবু নাঈমের ছেলে মো. জামাল উদ্দিন (৫২)।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। এর আগে একই দিন সন্ধ্যার দিকে উপজেলার হাজীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেপ্তারকৃত আসামিরা ফেনী-চট্টগ্রাম থেকে সড়কযোগে ইয়াবা সংগ্রহ করে। নোয়াখালীর খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতে তারা জব্দ করা ইয়াবা ঘটনাস্থলে মজুত করে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....