ঢাকা সোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে গোলাগুলি: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৩ ৫:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলশানে গোলাগুলির ঘটনায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আব্দুল ওয়াহিদ মিন্টুসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাকিল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (১৫ জানুয়ারি) রাজধানীর গুলশান-১ নম্বরে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ। পরে এই ঘটনায় মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন....