ঢাকা মঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ফরিদপুর প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের মধুখালী উপজেলায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মো. হাসিবুল মোল্লা (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ব্রাহ্মণকান্দা নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুল একই উপজেলার ফুলবাড়ী নামক এলাকার মো. রশিদ মোল্লার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানান, যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী গ্রিন পরিবহনের একটি বাস মধুখালী থেকে বাড়ি ফিরতে থাকা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হাসিবুল মোল্লা নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম শহিদুর রহমান।

তিনি বলেন, গ্রিন লাইনের পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় হাসিবুল মোল্লা নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....