ঢাকা মঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আবারও বাড়ছে করনার প্রকোপ

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

পরপর দুই সপ্তাহ করোনা শনাক্তের হার বেড়েছিল যথাক্রমে প্রায় ২৩ ও ৬ শতাংশ করে। তবে গত সপ্তাহে (৯ থেকে ১৫ জানুয়ারি) করোনা শনাক্তের হার ১৯ শতাংশ কমেছে। আর দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যাননি। আগের দিনও ৯ জনের করোনা শনাক্ত হয়। সেদিনও করোনায় কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪২। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৩৮।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৩৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৯৬২ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন।

সংবাদটি শেয়ার করুন....