ঢাকা বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬০

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৯, ২০২৩ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬০ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৪৯৫৫ ইয়াবা, ৫৮০ গ্রাম হেরোইন, ৭৫ বোতল ফেনসিডিল ও ৫৬ কেজি ৪১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....