ঢাকা বুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগের দিন ১৩ জনের করোনা শনাক্ত হয়েছিল, সেদিনও কেউ মারা যাননি।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৯২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪৭। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ হার ছিল শূন্য দশমিক ৪৯।

সর্বশেষ করোনায় আক্রান্ত ৯ জনের মধ্যে ৬ জনই ঢাকা জেলার। বাকিদের মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারের দুজন এবং পাবনার একজন।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৪৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২১১ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯১ হাজার ৫৭৯ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।

 

সংবাদটি শেয়ার করুন....