ঢাকা বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শুভ, সম্পাদক সজিব

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এতে আব্দুল খালেক শুভকে সভাপতি ও সিরাজুল ইসলাম খান সজিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ ও সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন।

আগামী ৩০ দিনের মধ্যে পাঁচ সদস্য অনুমোদন কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

সংবাদটি শেয়ার করুন....