ঢাকা রবিবার , ২৯ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদপুরে এক প্রবাসীর স্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর নাম নাজমা বেগম। তিনি ওই এলাকার মরিশাসে থাকা রবিউল ইসলাম আদুর স্ত্রী।

আহত নাজমা বেগম বলেন, শনিবার বিকেল চারটার দিকে আমার রান্নাঘরের বেড়ার কাজ করছিলাম। এ সময়‌ এলাকার প্রভাবশালী আকাশ শেখ তার মেয়ের জামাই ইলিয়াস ও তার ছেলে আকাশ শেখ তিনজনে মিলে আমার কাজ বাধা দেয়। জমির কাজ বাধা দেওয়া ছাড়াও তারা তিনজন আমার ও আমার মেয়ের ওপর হামলা করে। এ সময় তারা লাঠিসোঁটা দিয়ে আমাদের আঘাত করে। ‌

তিনি আরও বলেন, পরে স্থানীয়রা এসে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....