ঢাকা মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

বরিশাল প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ডিজিটাল নিরাপত্তা আইনে নামে সাংবাদিক হয়রানি বন্ধ ও সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মানহানির প্রতিবাদে উত্তাল হয়েছে বরিশাল। সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শত মানুষের অংশগ্রহণে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল প্রেসক্লাবের সামনে বরিশালের সাংবাদিক, লেখক,শিক্ষক, সংস্কৃতি কর্মী ও নগরীক সমাজের আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বরিশাল প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল ফটো সাংবাদিক পরিষদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল নিউজ এডিটর কাউন্সিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পরিবেশ আন্দোলন, সম্মিলিত নাগরিক পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বিএম কলেজ শিক্ষক পরিষদ, বাসদ, জাতীয় পার্টি, মহানগর যুবদল নেতারা অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীসহ বেসরকারি উন্নয়ন সংস্থা ও শিক্ষক সহ সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশকে হয়রানি বন্ধ করাসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে নামে সাংবাদিক হয়রানি বন্ধসহ আইনটি বাতিলের দাবিও জানানো হয়।

এ সময় একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও শিক্ষক নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, বাসদের সদস্য সচীব মনিষা চক্রবর্তী, বেলার বিভাগীয় সমন্বয়ক লিঙ্কন বাইন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলির সদস্য শুভঙ্কর চক্রবর্তী, সম্মিলিত নাগরিক পরিষদের সভাপতি অধ্যাপিকা টুনু রানী কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলির সদস্য ও হিন্দু ধর্মী কল্যান ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু, ক্যাবের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল জেলার সভাপতি কাজী আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান, ছাত্র কাউন্সিলের হুজাইফা রহমান।

প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনিয়মের সংবাদ প্রচার করায় ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক।

সংবাদটি শেয়ার করুন....