ঢাকা বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে তাপস সরকার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাজনা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাপস পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের তপন সরকারের ছেলে। তিনি ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে রিসিপশনে চাকরি করতেন।

জানা গেছে, বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাপস নিহত হন।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন....