ঢাকা সোমবার , ১৫ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

আইএম নিউজ
আগস্ট ১৫, ২০২২ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি :: রাজধানীর উত্তরার জসীমউদ্‌দীন সড়কে বিআরটি প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু ও একজন নারী। এ সময় আহত হন আরও দুজন।

সোমবার বিকাল সোয়া ৪টার দিকে জসিম উদ্দীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নিহত চারজনের লাশ গাড়ির ভেতরেই চাপা পড়ে রয়েছে। এছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- রুবেল (৫০), ঝর্না (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২) এবং আহতরা হলেন- হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

গার্ডারের নীচে গাড়ির ভেতরে চাপা রয়েছেন- এর মালিক রুবেল, একজন নারী ও দুই শিশু।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের ওপর পড়ে গেলে ছয়জন চাপা পড়েন।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন....