ঢাকা রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আইনজীবীর শাস্তি দাবি

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী আইনজীবীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপু‌রে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন তারা।

মানববন্ধনকালে বশেমুরবিপ্রবি ভিসি একিউএম মাহবুব, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, অফিসার সমিতির সাধারণ সম্পাদক মিরাজ সিকদার, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ওই আইনজীবীর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পাঁচুড়িয়া এলাকার সামচুল হক রোডের বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর ওই দিন (১০ ফেব্রুয়ারি) গভীর রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে অভিযুক্ত অ্যাডভোকেট আলমগীর হোসেনের (৪৫) নামে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন....