ঢাকা সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আইএম নিউজ
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় ট্রাকের চাপায় শেখ ইনছার আলী (৬৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ ইনছার আলী সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকার বাসিন্দা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন....