ঢাকা সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

৪২ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ মো. আল মামুন (৩৩) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ মামুনকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক মামুন একজন পেশাদার মাদকবিক্রেতা। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে সরবরাহ করে আসছিলেন।

তার নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....