রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর চর এলাকা থেকে নিঁখোজের দুই দিন পর আকাশ মোল্লা নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আকাশ মোল্লা পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার বাসিন্দা ভ্যান চালক নাসির মোল্লার ছেলে ও সেনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
আকাশ মোল্লার মামা সুর্য জানান, গত শনিবার বিকাল ৪ টার দিকে আকাশের বাবা ভ্যান বাড়ীতে রেখে মাঠে ঘাস কাটতে যায়। এ সুযোগে আকাশ ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর সে আর ফিরে না আসায় পাংশা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রাজবাড়ীর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সোমবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাংশা উপজেলার হাবাসপুর চর এলাকা থেকে নিঁখোজ হওয়া আকাশ মোল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে। বাকি আইনগত প্রক্রিয়া চলমান আছে।
