রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, এ সময় গ্রেফতারদের কাছে থেকে দুই হাজার ১১১ পিস ইয়াবা, ৫০০ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন, দুই কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ৪৬ বোতল দেশি মদ জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
