ঢাকা সোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে আগুন: কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলশানে বহুতল ভবনে লাগা আগুনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার।

তিনি জানান, ফায়ার সার্ভিস সদর দফতর থেকে গুলশানের ভবনে লাগা আগুনের কারণ অনুসন্ধানে গুলশানের ঘটনাস্থলে রওনা হয়েছে তদন্ত কমিটি।

কমিটির প্রধান পরিচালক (অপারেশনস ও মেইনটেইনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী নেতৃত্বে পাঁচ সদস্য তদন্ত কমিটি দল ঘটনাস্থলের পথে।

সংবাদটি শেয়ার করুন....