পদযাত্রা’র নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।
শহরের সুপার মার্কেট চত্বরের সোমবার বিকালে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি পালিত হয়।
সুপার মার্কেট চত্বর থেকে যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা ছাত্রলীগের সাবক সভাপতি মো. আসাদুজ্জামান সুমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর মো. মকবুল হোসেন, শহর আওয়ামী লীগের কোষাধক্ষ্য ওয়াহিদুজ্জামন বাবুল, আমরা মুক্তিযুদ্ধার সন্তান কমান্ড সদর উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাত হোসেন সানি ভূইয়া, মাঈনউদ্দিন, মো. মামুন মিয়া, যুবলীগ নেতা শ্যামল ভূইয়া, জসিম মোল্লা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন. আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
