ঢাকা বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কৃষি জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গোবিন্দপুর এলাকায় কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে নজরুল ইসলাম নামে একজনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ও মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম দোহার উপজেলার নারিশা এলাকার ইস্রাফিল বেপারির ছেলে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিমের ভ্রাম্যমাণ আদালতে তাকে এ দণ্ড দেওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দপুর চক এলাকায় কৃষি জমির মাটি কাটাকালে ঘটনাস্থল থেকে হাতেনাতে নজরুলকে আটক করা হয়। পরে নিবাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে নজরুলকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিবাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম জানান, নবাবগঞ্জ উপজেলায় কৃষি জমি রক্ষায় আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....