ঢাকা সোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৩২ আটক

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ৩২ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব। প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

রোববার রাতে র‍্যাব-৩ এর অধিনায়ক সিও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, এ বিষয়ে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর টিকাটুলি র‍্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন....