ঢাকা বুধবার , ১ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উরসে যাওয়ার পথে পিকআপ উল্টে নিহত ৩, আহত ১৫

অনলাইন ডেস্ক
মার্চ ১, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

উরসে যাওয়ার পথে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পিকআপ উল্টে নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে ৩০-৩৫ জন সিরাজগঞ্জ এনায়েতপুর উরসে যাচ্ছিলেন। তাদের বহনকৃত খোলা পিকআপটি আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ৪৫ থেকে ৬০ বছর।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে সাহেরা খাতুনের নাম জানা গেছে। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একটি লাশ থানায় ও দুটি হাসপাতালে আছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন....