ঢাকা শুক্রবার , ১৯ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জ বিসিকে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

আইএম নিউজ
আগস্ট ১৯, ২০২২ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক:: ঢাকার কেরানীগঞ্জে বিসিক শিল্পনগরীর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। শুক্রবার (১৯ আগস্ট) রাত ১১টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে জানান।

তিনি জানান, রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি তিনি।

সংবাদটি শেয়ার করুন....