ঢাকা রবিবার , ৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ী অফিসার্স ক্লাবের আয়োজনে বসন্ত উৎসব পালন

রাজবাড়ী প্রতিনিধি
মার্চ ৫, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বসন্ত উৎসব পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজবাড়ী অফিসার্স ক্লাবের আয়োজনে এ বসন্ত উৎসব পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহা, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেনসহ তাদের সহধর্মিণী, সদর উপজেলা পরিষদের সব ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বসন্ত উৎসবের অনুষ্ঠানে আবৃত্তি, গান, ফ্যাশান শো ও অভিনয় মঞ্চস্থ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....