ঢাকা সোমবার , ২২ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

অফিস থেকে বাসায় ফিরে তরুণীর আত্মহত্যা

আইএম নিউজ
আগস্ট ২২, ২০২২ ৫:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর বাড্ডায় সুমাইয়া আক্তার অনিশা (২৫) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

রোববার রাত ৮টার দিকে বাড্ডার দারোগাবাড়ির মোড় এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

অনিশা সম্প্রতি মিরপুর সরকারি বাঙলা কলেজ থেকে অনার্স পাস করে একটি বেসরকারি হাসপাতালের অভ্যর্থনায় চাকরি করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়ার বাসিন্দা মেহেদী হাসান সজীব নামে এক যুবকের সঙ্গে দেড় বছর আগে অনিশার বিয়ে হয়। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল।

অনিশার বাবা আফজাল হোসেন জানান, তারা সবাই একসঙ্গে থাকেন। রাতে অফিস থেকে বাসায় ফিরে সবার অগোচরে গলায় ফাঁস নেয় অনিশা। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেননি তিনি।

অনিশার গ্রামের বাড়ি রংপুরের কোতোয়ালি উপজেলার পার্বতীপুর গ্রামে। পরিবারের সঙ্গে বাড্ডার দারোগাবাড়ির মোড় এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মেয়েটিকে হাসপাতালে আনার পর রাত ১০টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিষয়টি বাড্ডা থানায় অবগত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....