ঢাকা বুধবার , ৮ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

‘শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে নারীরা সমঅধিকার পেয়েছে’

অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি শাজাহান খান এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণেই নারীরা আজ সমঅধিকার পেয়েছে। এক সময়কার অবহেলিত নারীরা বিভিন্ন কাজে আজ সফলতার মুখ দেখেছে।

বুধবার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উডলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এক সময় এদেশের নারীরা অবহেলিত ছিল। সব ক্ষেত্রে তারা পিছিয়ে ছিল। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে। এ সময়ে নারী সকল ক্ষেত্রেই এগিয়ে রয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শামিমা শরমিন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তারসহ বিভিন্ন জেলা সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন নারী সংগঠনের নারীরা।

সংবাদটি শেয়ার করুন....