ঢাকা সোমবার , ২২ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

স্কুল থেকে ফেরার পথে অপহরণের শিকার কিশোরী

আইএম নিউজ
আগস্ট ২২, ২০২২ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিবেদক :: নরসিংদীর রায়পুরায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার থানায় মামলা করেছেন ভিকটিমের বাবা। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

অপহৃত স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়া-আসার সময় বখাটে জীবন প্রায়ই রাস্তা আটকে তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি একাধিকবার জীবনের পরিবারকে জানানো হয়। কিন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি।

গতকাল রোববার বিকালে স্কুল থেকে ফেরার পথে উপজেলার লোচনপুর এলাকা থেকে জীবন ও তার চার সহযোগী একটি সাদা প্রাইভেটকারে করে কিশোরীকে তুলে নিয়ে যায়।

মেয়েকে না পেয়ে সোমবার সকালে জীবন মিয়াকে প্রধান আসামি করে থানায় মামলা করে ভিকটিমের পরিবার।

রায়পুরা থানার ওসি আজিজুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত জীবন মিয়ার এক বন্ধুকে আটক করা হয়েছে। শিগগিরই মেয়েটি উদ্ধারসহ রহস্যের জট খুলবে।

সংবাদটি শেয়ার করুন....