ঢাকা বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সেতু না থাকায় দুই উপজেলাবাসীর ভোগান্তি

আইএম নিউজ
আগস্ট ২৫, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাজিব তালুকদার,কাঠালিয়া:: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বানাই ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপাশা বাজারের সংযোগ সেতুটি না থাকায় ভুগছেন দুই উপজেলার কয়েক হাজার মানুষ। তাদের দাবি, বানাই থেকে রাজপাশা বাজারের সংযোগ সেতুটি নির্মাণ করা হলে দুর্ভোগ লাঘব হবে। দুই উপজেলার যোগাযোগে বাঁচবে সময়। অর্থনৈতিকভাবেও তারা লাভবান হবে।

স্থানীয় লোকজন জানান, কয়েক যুগ আগে এলজিইডির অধিনে দুই উপজেলা বাসীর পারাপারের সুবিধায় এ বেইলি ব্রিজটি নির্মান করা হয়।  তবে বছর খানেক আগে সেতুটি সড়ক ও জনপদ বিভাগ ঝুঁকিপূর্ন ঘোষনা করে বেইলি ব্রিজটি এখান থেকে অপসারণ করে নেয়। এরপর স্থানীয়রা চলাচলের জন্য একটি বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হয়ে আসছে। তবে বর্ষা মৌসুম এলেই সাঁকো তে ঝুঁকি থাকায় পার হতে ভয় পাচ্ছে এলাকাবাসী। আবার অনেক সময় জোয়ারের পানিতে সাঁকো তলিয়ে গেলে পারাপার হতে নৌকায় লাগে।

অটোর চালক কবির জানান, পূর্বে যে ষ্টীল ব্রিজটি এখানে ছিল আমাদের চলাচলে খুব ভোগান্তি হত বিভিন্ন জায়গায় ফাকা থাকায় বিভিন্ন সময়ে নানান দুর্ঘটনার সম্মুখীন হতে হতো। তবে এখন বাঁশের সাঁকোর চাইতে পূর্বের সেতুটি আমাদের ভালো ছিল। কেননা এখন আমরা কোন যানবাহন নিয়ে এপার-ওপার পারাপার করতে পারছি না।’

সড়ক ও জনপদ বিভাগ বলছে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মান করা হবে।

সংবাদটি শেয়ার করুন....