ঢাকা বুধবার , ৩১ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ৯ হাজার মিটার কারেন্ট জব্দ

আইএম নিউজ
আগস্ট ৩১, ২০২২ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জের বেলাই বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ হাজার মিটার কারেন্ট জাল ও ১০টি অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়েছে।

এ সময় মো. সিয়াম (৩৫) নামে এক মৎস্য শিকারীকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া একই অভিযানে মাদক সংশ্লিষ্টতায় ৭ যুবককে ৩ মাসের কারাদণ্ড ও প্রত্যেকের ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার সকালে কারাদণ্ডপ্রাপ্ত ৭ যুবককে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়। এরআগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেলাই বিলে এ অভিযান পরিচালিত হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুর জেলার পূবাইল থানার মাজুখান মধ্যপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সজীব (২০), মোসলেম উদ্দিনের ছেলে সাজিদ রহমান (১৯), মাজুখান দক্ষিণপাড়া গ্রামের আলতাফের ছেলে শান্ত (১৯), মারুকা গ্রামের মো. জাহিদ হোসেনের ছেলে মো. মেহেদী হাসান মারুফ, একই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মো. ফারুক হোসেন (৫২), নোয়াখালির বেগমগঞ্জ থানার কুতুবপুর গ্রামের মোকলেছুর রহমান টিপুর ছেলে বায়েজিদ শান্ত (১৮) ও নাটোরের বাগাতিপাড়া থানার লক্ষণহাটিয়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. রবিন (১৯)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া জানান, অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী (ম্যাজিক) জাল দিয়ে মাছ শিকার রোধে বেলাই বিলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

সংবাদটি শেয়ার করুন....