ঢাকা রবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রোগীকে ধর্ষণচেষ্টায় চিকিৎসক গ্রেফতার

আইএম নিউজ
সেপ্টেম্বর ১১, ২০২২ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে রোগীকে (২২) ধর্ষণচেষ্টার অভিযোগে হাসিবুল হাসান (৩৭) নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে টঙ্গীর হোসেন মার্কেট আল-কারীম ইসলামী হাসপাতালে শনিবার রাত সাড়ে ৯টার দিকে।

বিষয়টি জানাজানি হলে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায়। এ ঘটনায় রোববার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা (নং-০৮/১৮৭) করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

রোগীর স্বজনরা জানান, হোসেন মার্কেট লেদুমোল্লা রোড এলাকার বাসিন্দা ওই রোগী দীর্ঘ দুই বছর ধরে হার্টের সমস্যায় ভুগছেন। শনিবার বিকালে তিনি অসুস্থবোধ করায় আল-কারীম হাসপাতালের পূর্ব পরিচিত চিকিৎসক সবুজের কাছে যান। তাকে ইসিজিসহ বেশ কয়েকটি টেস্ট দেওয়া হলে তিনি সেগুলো করে নিয়ে আসেন। পরে তিনি তার মামাতো ভাই নয়নকে সঙ্গে করে রাত ৯টায় ইসিজিসহ অন্যান্য রিপোর্ট নিয়ে মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক হাসিবুল হাসানের কক্ষে যান।

এ সময় ওই চিকিৎসক তার সহকারী বাবলী ও রোগীর মামাতো ভাইকে কক্ষ থেকে বের করে দিয়ে দরজার ছিটকানি আটকে দেন। একপর্যায়ে ওই চিকিৎসক রোগীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারীর আর্তচিৎকারে তার মামাতো ভাই নয়নসহ আশপাশের লোকজন এগিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা ওই চিকিৎসককে তার কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ রাতে হাসিবুল হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে গাজীপুর বিজ্ঞ আদালতে

সংবাদটি শেয়ার করুন....